বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

0
ছবি: সংগৃহীত।

মনিরুল ইসলাম মনি,শার্শা (যশোর) ॥ ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

এ সময় উপস্থিত বক্তব্য দেন, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট আব্দুল হাকিম, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টমস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাকিব রায়হান। স্বাগত বক্তব্য দেন, বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল।