তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার বিকেল ৪টার কয়েক মিনিট আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

এর আগে একই দিনে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ববহ আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা ১১টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং।