যশোরের পাচবাড়িয়ায় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পাচবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী।

বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত আগত হাজার হাজার দর্শক। অনেক বছর ধরে এখানে মেলা হচ্ছে। ছেলে মেয়েরা খুব উপভোগ করে। প্রতিযোগিতায় ২৫ দল অংশ নিয়েছিলো। এতে যশোর সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের আশরাফুল ইসলাম প্রথম, লেবুতলা গ্রামের সবেদ আলী দ্বিতীয় ও নলডাঙ্গা গ্রামের এনামুল তৃতীয় স্থান অর্জন করেন।

প্রথম পুরস্কার হিসেবে সোনার কানের দুল, দ্বিতীয় পুরস্কার হাতের আংটি, এবং পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেল। প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যশোর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, জেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তোতা, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মাহাবুবুর রহমান মৃদুল, আব্দুল আহাদ বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হুসাইন সোহাগ, ইউপি সদস্য মাছুম রেজা লিপু, সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবদলের সভাপতি ইকরামুল হোসে। আয়োজক কমিটির সদস্য মোস্তাক হোসেন, আরিফুল ইসলাম জয়, মোক্তার সরদার, রাজেশ হোসেন, শাহিন হোসেন।