যশোরে বার্মিজ চাকুসহ ৬ মামলার আসামি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও অর্ধডজন মামলার আসামি আজিজুর রহমান রিপনকে (৪৫) ১টি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাহিদিয়া থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুর রহমান রিপন শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের এসআই আনিসুর রহমান খান জানান, গত ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাহিদিয়ার মুকুল ব্রিকসে অভিযান চালান।

এ সময় সেখান থেকে সন্ত্রাসী আজিজুর রহমান রিপনকে আটক করেন। পরে তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় অর্ধডজন মামলা রয়েছে।