বিদায়, বাংলাদেশের নেতা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তার সিদ্ধান্তের দৃঢ়তায়। স্বৈরশাসক এইচ এম এরশাদের অধীন ১৯৮৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সে পথে যাননি।

আপসের বদলে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি। সময়ই তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে আর ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

পরবর্তী জীবনে কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন তাকে বারবার পরীক্ষায় ফেলেছে; কিন্তু আপস করেননি, যা খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রের সঙ্গে ‘আপসহীন’ নেত্রীর অভিধা জুড়ে দেয়। সেই আপসহীন নেত্রীই চিরবিদায় নিলেন আজ। ছবিতে দেখুন তার অন্তিম যাত্রা…