শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল যশোরে আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে শহরের রেলগেট রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আকুল হোসেন শার্শ উপজেলার বেনাপোল ইউনিয়নের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আকুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বেনাপোলের সাবেক পৌরমেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ট সহযোগি হিসেবে খ্যাত এই আকুল হোসেন আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের পহেলা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল ও তার চারসহযোগিকে আটক করে

 

এসময় তাদের কাছথেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ৮টি গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।