বেনাপোল ইমিগ্রেশনে ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

0
আটক আবুল কালাম আজাদ

বেনাপোল সংবাদাতা ॥ ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আবুল কালাম আজাদ ভারত যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরে যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় ততাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।