অভয়নগরে আ. লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কমীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার ঢাকায় লকডাউনে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফার রহমান, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ধন বিকাশ চন্দ্র মল্লিক, সোহান বিশ্বাস ও সৌরভ মল্লিক।