যশোরে ১৭ এতিমখানায় অনিন্দ্য ইসলাম অমিতের সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ১৭ টি এতিমখানার লিল্লাহ ফান্ডে নগদ অর্থ প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার বিএনপির এই কেন্দ্রীয় নেতার পক্ষে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আটটি প্রতিষ্ঠানে গিয়ে তাদের লিল্লাহ ফান্ডে নগদ অর্থ প্রদান করেন। এদিন লেবুতলার খাজুরা এতিমখানা, আজমতপুর এতিমখানা ও মাদ্রাসা, নরেন্দ্রপুরে কুতুবে রব্বানী হযরত শাহ চেরাগ আলী (রা.) সদন, বলরামপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, রামনগর ইউনিয়নের মোজাদ্দেদিয়া এতিমখানা, নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া হুসাইনিয়া এতিমখানা, কাশিমপুর ইউনিয়নের দারুল কোরান ফোরকানিয়া এতিম হেফজখানা ও সমাজকল্যাণ সংস্থা এবং ইছালি ইউনিয়নের রাজাপুর আল জামিয়াতুল ইসলামীয়া হামিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিমাখান নগদ অর্থ প্রদান করা হয়।

আগের দিন বুধবার নয়টি এতিমখানার লিল্লাহ ফান্ডে অর্থ প্রদান করা। দুই দিনে মোট ১৭ টি এতিমখানার লিল্লাহ ফান্ডে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

বৃহস্পতিবার নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, মীর নুর ইমাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ।