আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে: ফয়জুল করিম

ঝিকরগাছায় জনসভায় 

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে কেই পক্ষপাতিত্ব করতে পারবে না। বৃহস্পতিবার ঝিকরগাছায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে সংগঠনের উপজেলা শাখা এ জনসভার আয়োজন করে। গণহত্যার বিচার সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঝিকরগাছায় জিনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন ও যশোর জেলা সভাপতি মিয়া আব্দুল হালিম।

সংগঠনের উপজেলা সভাপতি শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা আজিজুর রহমান, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশিদসহ কেন্দ্রীয়, যশোর জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটে কেউ পক্ষপাতিত্ব করতে পারবে না। মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তা না হলে একটি মার্জিন ভোটের কোনো কর্তৃত্ব থাকবে না। তিনি বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বলেন, জুলাাই-আগস্ট বিপ্লবের পরও দেশে এখনো বৈষম্য দূর হয়নি। দেশে এখনো সন্ত্রাস-চাঁদাবাজি চলছে।