অসুস্থ দুই বিএনপি নেতার বাড়িতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি এবং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান সরদারের শারীরিক খোঁজ খবর নিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার তিনি এই দুই নেতার বাড়িতে যান এবং তাদের শয্যাপাশে দীর্ঘ সময় বসে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলাউদ্দিন আলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা আমির ফয়সাল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু, সহ-সভাপতি আজিজুর রহমান, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।