বেশি দামে সার বিক্রি, চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ী কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার তিনি আকন্দবাড়ীয়ায় কীটনাশক, সার ও বীজের দোকান মেসার্স কামরুল ট্রেডার্সে অভিযান চালান।

সেখানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রির অভিযোগে দোকানের মালিক কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

 

তিনি টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি সার বাংলা ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছিলেন। তদারকি কাজে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল সদস্য।