ফকিরহাট উপজেলা বিএনপির নির্বাচনে গোরা-কারিম প্যানেলের জয়

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে গোরা-কারিম প্যালেন বিজয়ী হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্মআহবায়ক শমসের আলী মোহন।

সম্মেলনে ২ বছরের জন্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা)। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান (আনারস) পেয়েছেন ২১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম (কলস) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল) পেয়েছেন ২৭৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের খান লিয়াকত আলী (মাছ) ৩২৮ ভোট ও নোমান আলী মেহেদী (গোলাপ ফুল) ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশফিকুজ্জামান রিপন (আম) ২৪০ ভোট ও আলমগীর কবির (সাইকেল) ২১৫ ভোট পেয়েছেন।

সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি. এটিএম আকরাম হোসেন তালিম।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ কামরুল ইসলাম গোরা ও ড. শেখ ফরিদুল ইসলাম। অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য মনিরুল হক ফরাজী, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, মঞ্জুর মোর্শেদ স্বপন, খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, প্রকৌশলী মাসুদ রানা, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, অধ্যাপক মো. হাদী উজ্জামান হিরো, শেখ হাফিজুর রহমান হাফিজ, হাজরা আসাদুল ইসলাম পান্না, মমিনুল হক টুলু বিশ্বাস, ফারহানা জাহান নিপা, ওয়াহিদুল ইসলাম পল্টু, হাফিজুর রহমান তুহিন, রুনা গাজী প্রমুখ।

সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির সহিদুল আলম। সঞ্চালনায় ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন।