ঝিকরগাছা প্রেস ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ‘আসুন বেশি করে গাছ লাগাই, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিশ্বায়নের প্রত্যয়ে’-এই স্লোগানে ঝিকরগাছা প্রেস ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় ঝিকরগাছা প্রেস ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কদবেলের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

চারা রোপণ উদ্বোধন পরবর্তী প্রেস ক্লাব ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার একটি উন্নতজাতের আমের চারা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম একটি বকুলচারা, এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম একটি আমের চারা রোপণ করেন।