ইফার মহাপরিচালককে ইবির আইন বিভাগের সংবর্ধনা

0

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইবি আইন বিভাগ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, সংবর্ধিত অতিথি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান। এ সময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী নাজমুল করিম অর্নব ও খানম নূহা বিনতে করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন ও স্মৃতিচারণ করেন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার।

অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম মহাপরিচালকের বিষয়ে বলেন, আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি খুব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

মহাপরিচালক আব্দুস ছালাম খান বলেন, আমি কখনো কারো সাথে আপস করিনি। সেই সময়ে আমাকে বিভিন্ন জায়গায় বদলি করা হতো। ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পরে এখানে এসেছি। আমরা চিন্তা করছি কীভাবে ইসলামের প্রচার- প্রসার করা যায়।

তিনি বলেন, দেশের প্রথম ইসলামিক ফাউন্ডেশন কর্নার হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইসলামের বিশ্ববিদ্যালয়ের স্কলাররা আমাদের বিভিন্ন সময়ে সহযোগিতা করেন। আমার দাবি, ভবিষ্যতেও তারা আমাদের সহযোগিতা করবেন।