চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের লাইব্রেরিতে বই প্রদান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা ॥ ‘এসো বই পড়ি আলোকিত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গ্রন্থকুঠিরের আয়োজনে বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের লাইব্রেরিতে কলেজের বাংলা বিভাগের প্রভাষক গ্রন্থকুঠিরের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম তার নিজের লেখা একাধিক বই অধ্যক্ষ মনজুরুল আলম লিটুর হাতে তুলে দেন।

এরমধ্যে আছে, আঘাত, ঘাতক, এক খন্ড ভূমি ও অনাথিনী।

লেখক আমিরুল ইসলাম বলেন, বর্তমান যুগে স্কুল- কলেজের ছেলে- মেয়েরা পাঠ্য বইয়ের বাইরে কোন প্রকার বই পড়তে চায় না। সেই সাথে আছে মোবাইলের যন্ত্রণা। এ কারণে ছেলে-মেয়েদের ভেতরে বই পড়ার একটি অনিহা সৃষ্টি হয়েছে। এটি দূর করতে গ্রন্থকুঠিরের এই উদ্যোগ।