আগামীকাল যশোর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী

0

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার যশোর জেলা ছাত্রদলের আয়োজনে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

ওই দিন বেলা তিনটায় যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।