ভোমরা স্থলবন্দর নয় দিন বন্ধ

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ টানা ৯দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, শুক্রবার সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ ২৯ মার্চ শনিবার থেকে আগামী ৫ এপিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।