পাইকগাছা উপজেলা পানি কমিটির বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলা পানি কমিটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা নিষ্কাশন,সরকারি খাস খাল দখলমুক্ত, টেকসই বেড়িবাঁধ ও জরুরি ভিত্তিতে শিবসা নদী ও কপোতাক্ষ নদ খননসহ টিআরএম প্রকল্প ব্যস্তবায়নের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পানি কমিটির সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের হাতে স্মারকলিপি দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আক্তার স্মপন,উপজেলা পানি কমিটি ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংস্থার সুপারভাইজার দীলিপ কুমার মণ্ডল,সহ-সভাপতি শেখ সাদেকুজ্জাম ও সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, স্মরকলিপিতে উল্লিখিত বিষয়গুলো খুবই গুরুতপূর্ণ। এব্যাপারে দ্রুত উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে স্মারকলিপি পৌছে দেওয়া হবে