কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা বিজু আটক

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান বিজুকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরের আড়পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, এদিন দুপুর ১ টার দিকে শহরের আড়পাড়া গ্রামের নিজ বাসায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাবেক এ মেয়রকে আটক করে । বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো, শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে এ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রের বিরুদ্ধে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলা আছে। দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।