আরবপুর ইউনিয়নে বিএনপির নাম ভাঙিয়ে ফয়দা হাসিলের চেষ্টা এ সন্ত্রাসীর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে এক সন্ত্রাসী। ওই এলাকার আব্দুল মালেকের পুত্র দেলোয়ার হোসেন দেলু একটি পিকআপ ভ্যানে বিএনপি নেতাদের ছবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে নিজেকে বিএনপি বড় নেতা পরিচয় দিচ্ছেন। দেলুর সাথে বিএনপির কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই বলে বিবৃতি দিয়েছেন আরবপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দেলু ইতোপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে সে একাধিকবার জেল খেটেছেন। অতি সাম্প্রতি কারামুক্তি পেয়ে এলাকায় বিএনপি পরিচয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছের।

এ বিষয়ে আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম বলেন, ২০২২ সালের মার্চে আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে আমি দলের কোন কর্মকান্ডে তার সম্পৃক্ততা দেখিনি। এমনকি এর আগেও আমি তাকে দলের কোন কর্মকান্ডে দেখিনি।

এ বিষয় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিষয়টি আমি শুনেছি।

এলাকাবাসী আমাকে জানিয়েছেন দেলোয়ার হোসেন এলাকায় একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। কোন সন্ত্রাসীর জায়গা বিএনপিতে নেই। আজ অবধি পর্যন্ত দলের সাথে তার নিজের এবং পরিবারের সদস্যদের ন্যূনতম কোন সংশ্রব ছিল না। তার মতো সন্ত্রাসীদের জায়গা কোন দিন বিএনপিতে হবে না।

আমি দেলোয়ার হোসেনকে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করছি। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

এ ঘটনায় আরবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি তসদিকুর রহমান বিল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাজু ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ জাকির এক যৌথ বিবৃতে জানিয়েছেন যে, দেলোয়ার হোসেন দেলু’র কোন কর্মকান্ডের দায়ভার দল নেবে না এবং তার দ্বারা কোন ঘটনা ঘটলে সেটার সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা থাকবে না।

বিএনপির সাথে তার কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই, তাই তার কোনো ধরনের কর্মকান্ডের দায়ভার বিএনপি নেবে না।