মনিরামপুরে বিএনপি নেতা মকবুল হোসেনের ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন রোববার সকালে ইন্তিকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক সূত্র জানায়, মকবুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১ টার দিকে তিনি আম্রঝুটা গ্রামের নিজ বাড়িতে মারা যান। এদিন বাদআসর নামাজে জানাজা শেষে আম্রঝুটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মকবুল হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাসভবনে যান এবং জানাজায় অংশগ্রহণ করেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ প্রমুখ।

অনুরুপ শোকজ্ঞাপন করেছেন মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।