ঝিকরগাছায় গাজর চাষিদের মাঠ দিবস পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় গাজর চাষিদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দোস্তপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে নিরাপদ সবজি ( টোকিও জাতের গাজর) উৎপাদনে মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি প্রকৌশলী মো. সুজাউল হক, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, মফিজুর রহমান, আফসানা হক, হাফেজ হাসানুজ্জামান, কৃষক ইমান আলী, খলিলুর রহমান। গাজর মাঠ দিবসে ১২০জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলার দোস্তপুর গ্রামে ৮০ বিঘা জমিতে গাজর চাষ করেছেন চাষিরা। কৃষকদের উৎপাদিত প্রায় ৮হাজার মণ গাজর গ্রামের ৫জন কৃষকের নিজস্ব অর্থায়নে নির্মিত ৫টি মেশিনের মাধ্যমে দিনভর ২৫ টাকা মণ প্রতি পরিস্কার করে বাজারজাত করা হয় বলে জানা গেছে। কৃষকদের উৎপাদিত গাজর রাজধানী ঢাকাসহ যশোর, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।