শ্যামনগরে মেডিকেল কলেজে ভর্তিতে জয়কে সহায়তা প্রশাসনের

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় অসহায় জয় কর্মকারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে গিয়ে জয় কর্মকারকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জয় কর্মকার হরিনগর গ্রামের অশোক কর্মকারের ছেলে। তাকে জেলা প্রসাশক (ডিসি) মো. মোস্তাক আহমেদ এর পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন এর পক্ষ থেকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জয়ের সফলতা ও মেধা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। জয় কর্মকার এই অঞ্চলের মানুষের গর্ব। সে আরও ভালো কিছু করবে, সেই দোয়া করি।’
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু, হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ইউপি সদস্য রেহানা খাতুন, সাংবাদিক আবু তালেব প্রমুখ।