ঝিকরগাছায় আড়াই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় আড়াই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ৩১ জানুয়ারী গভীর রাতে পৌর সদরের পারবাজার বহিলাপাড়া এলাকায়।

উল্লেখিত ঘটনায় একই এলাকার মৃত: আলতাফ হোসেনের ছেলে কালাম হোসেন বাদি হয়ে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, একই এলাকার রুহুল আমীনের বাড়ির ভাড়াটিয়া আওয়ামীলীগ নেতা খোকন হোসেন ওরফে বেড়ে খোকন প্রতিবেশি ঝালমুড়ি বিক্রেতা বেবি খাতুনের বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে বাদি ভ্যানচালক কামাল হোসেন ও তার ভাইপো রাকিব হোসেনকে (রাত ২.৪০ মিনিটে) গভীর রাতে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে।

উক্ত টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে অতথ্য ভাষায় গালিগালাস করে এবং ভয়ভীতি দেখায়। এছাড়া মামলা দিয়ে রিমান্ড ও জেল খাটানো হবে বলেও ভয় দেখায়।

নিরুপায় হয়ে ভ্যানচালক কামাল হোসেন বাদি হয়ে আওয়ামীলীগ নেতা খোকন ওরফে বেড়ে খোকনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানতে চাইলে, অভিযুক্ত খোকনের ০১৭১১-১৩১২২৭ মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে।

এব্যাপারে জানতে অভিযোগ তদন্তকারী অফিসার এস আই মহিদুল ইসলাম তার ব্যবহৃত ০১৭১৬-৭৬৬৮০৭ ফোন রিসিফ করেননি।

রোববার (০২ ফেব্রয়ারী) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টির ন্যায় বিচার দাবি করেছেন, ভুক্তভোগী কামাল হোসেন, ছেলে নাহিদ ইসলাম, ভাই আব্দুস সালাম, ভাই সবুজ হোসেন, ভাইপো রাকিব হোসেনসহ বেশ কয়েকজন।