ফকিরহাটে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বরোড মোড় বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজি আজাহার আলি কলেজে ছাত্র সংসদের সাবেক ভিপি বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, বিএনপি নেতা আলমগীর কবীর, আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুজ্জমান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মইন উদ্দিন মেরু প্রমুখ উপস্থিত ছিলেন।