রামপালে বিএনপি নেতা মহসীন ইজারাদারের ইন্তিকাল

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইজারাদার মহসীন হোসেন (৭২) শুক্রবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জুম্মা নামাজ শেষে জানাজার নামাজ তার পুরাতন বাসভবনে অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন , বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম,রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখলী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজারাদার একরামুল কবির কচি, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন, সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, জামায়াতের বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনূর সরদার, মাওলানা ফকির গোলাম মওলা প্রমুখ।