শালিখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0

শালিখা মাগুরা প্রতিনিধি॥ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প করা হয়।

দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ মোঃ মাসুদ কবির,মোঃ আফজাল হোসেন, মোহাম্মদ শামসুল হক,পিংকি বিশ্বাস ও শারমিন সুলতানা তমা এই ৫ জন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন সহ সকল প্রকার সেবা সামগ্রী ওষুধ বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়া ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোঃ শামিম কবির,পরিচালক মোঃ ফিরোজ কবির প্রমূখ৷