দেশের মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে বিএনপি : অনিন্দ্য ইসলাম অমিত

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গত ১৬ বছর বিএনপি রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে স্বাধীনভাবে কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। এমনকি স্বাধীনভাবে কথা বলতে পর্যন্ত পারেনি। তারপরও দেশের মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছে। আগামীতেও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
গতকাল মঙ্গলবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কম্বল বিতরণ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বিএনপি তা করবে না। তাদের সহযোগী সংগঠনগুলো যা করেছে আমাদের সহযোগী সংগঠন তা করবে না। কারণ বিএনপি গণমানুষের দল। তারা কোন অপকর্মের প্রশ্রয় দেয় না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারে তবে প্রতি দরিদ্র পরিবারের মাঝে পারিবারিক রেশন কার্ড প্রদান করা হবে। যে কার্ড হবে পরিবারের নারীদের নামে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পদক আব্দুর রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস, সাবেক সহসভাপতি আব্দার হোসেন খান, সহসভাপতি জলিল গোলদার, সাধারণ সম্পাদক এস এম আবু রাসেল, সাংগঠনিক সম্পদক আলমগির কবির, যুগ্মসম্পাদক গোলাম সরোয়ার, সোহেল রানা তোতা, যুবদল নেতা আজিম হোসেন মিন্টু, এসকেন্দার মীর্জা লাল্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমামুল ইসলাম তুহিন, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।