নওয়াপাড়া ও ফতেপুর ইউনিয়নে বিএনপির শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও ফতেপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সোমবার শেখহাটি হাইকোর্ট মোড়ে নওয়াপাড়া ইউনিয়নে এবং বালিয়াডাঙ্গা ঝুমঝুমপুর বাজারে ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র প্রদান করেন। উপশহর বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও এদিন দেয়াড়া এবং আরবপুর ইউনিয়ন শীতবস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।