সিরাজ স্মৃতি ক্রিকেটে মুজগুন্নী ক্রিকেটার্সের জয়

0

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪-২০২৫-র খেলায় মুজগুন্নী ক্রিকেটার্স ৪৬ রানে আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রকে পরাজিত করে। শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে মুজগুন্নী ক্রিকেটার্স প্রথমে ব্যাট করে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল সর্বোচ্চ ১১৫ রান করেন। এ এম কে সি এর রমি ২৩ রানে ৩ উইকেট লাভ করেন। জবাবে এ এম কে সি ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। দলের পক্ষে তরিকুল সর্বোচ্চ ৩৭ রান করেন। মুজগুন্নী ক্রিকেটার্সের রাহাত ৩৮ রানে ৩ উইকেট করে লাভ করেন। বিজ্ঞপ্তি।