ঝিকরগাছা কৃষি বিষয়ক কর্মশালা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার বিকেলে পানিসারা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, স্থানীয় কৃষক হাসানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক এম আর মাসুদ। বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার অর্ধেন্দু পাড়ে, রোকনুজ্জামান, মফিজুর রহমান, কৃষক নাসরিন নাহার আশা, হাসানুর রহমান প্রমুখ।