বারীনগরে প্রতিবন্ধীদের সেবাপ্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের বারীনগরে সোমবার প্রতিবন্ধীদের অধিকার ও সরকারি-বেসরকারি সেবাপ্রপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বারীনগর সমাজকল্যাণ সংস্থা এ সভার আয়োজন করে।
এলএফসিডিডি এর সহযোগিতায় সিইসি প্রকল্পের আওতায় সভায় অংশগ্রহণ করে উপজেলা সমাজসেবা, উপজেলা যুব উন্নয়ন, বিভিন্ন ব্যাংক,এনজিও, সাংবাদিক ও লোকাল কোম্পানির প্রতিনিধিরা। সভায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক সোহাগ হোসেন। উপস্থিত অংশগ্রহণকারীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য রাখেন শামীমা আক্তার, শারমিন আক্তার রতœা, আব্দুল লতিফ।