তালায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অনুদানের চেক প্রদান

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বাংলাদেশ এসএসসি-৯৮ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদ.মাদ্রাসা ও বিভিন্ন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার শুভাষিনি হাজী মেহেরুল্লাহ ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়। চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শুভাষিনি হাজী মেহেরুল্লাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা তবিবুর রহমান, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য জিয়াাউর রহমান, রাশেদুল ইসলাম, জাকির হোসেন, হাফিজুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ। পরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মাদ্রাসা, একটি মসজিদ ও বিভিন্ন ব্যক্তির হাতে মোট এক লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।