মোরেলগঞ্জে মাদ্রাসার সাবেক সুপারের ওপর হামলার অভিযোগ

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে মাদ্রাসার সাবেক সুপার সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে জিবি আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাও. ইব্রাহিম খানের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের জিবি আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার সামনে বুধবার বিকেলে সাবেক সুপার মাও.ইব্রাহীম খান একটি দোকান মেরামতের উদ্দেশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কেএম আলী হায়দারের নেতৃত্বে একটি বাহিনী সাবেক সুপার মাও.ইব্রাহীমকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।
পরের দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কেএম আলী হায়দার সন্ত্রাসী এ হামলার ঘটনা আড়াল করতে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সাবেক সুপার ইব্রাহিম খানের বিচার চাই, গ্রেফতার চাই বলে ¯্রােগান দেয়। এ ঘটনায় স্থানীয় ও অভিভাবকরা দুঃখ প্রকাশ করেন। মাদ্রাসার সাবেক সুপার মাও. ইব্রাহিম খানের ছেলে ফেরদাউস খান বলেন, ‘আমার পিতার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বর্তমান ভারপ্রাপ্ত সুপার। মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার পাঁয়তারা করছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি’।
এদিকে মাদ্রাসার কমিটির মেয়াদ শেষ হলেও ভারপ্রাপ্ত সুপার কেএম আলী হায়দার ম্যানেজিং কমিটি গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শিক্ষকদের নিয়ে রাজনৈতিক দলাদলি গ্রুপিং তৈরি করেন।
উল্লেখ্য, ৮৮ নং গোদাড়া মৌজায় এস এ ৩৮ নং খতিয়ানে ২৯২ নং দাগের মধ্যে মাদ্রাসার নামে ৫ শতক, সাবেক সুপারের ছেলে ফেরদাউস খানের নামে ৪ শতক এবং প্রতিষ্ঠাতা মাদ্রাসার সাবেক সুপার মাও. ইব্রাহিম খানের নামে প্রায় ২১ শতক জমি রয়েছে। মাঠ জরিপে ডিপি খতিয়ানে ভুলবশত প্রিন্ট হয়। যা দাগ সংশোধনের জন্য বাগেরহাট আদালতে মামলা চলমান।