কুয়াদায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হামলার ৬ বছর পর মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির শিকার যশোর সদর উপজেলা কুয়াদা বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে যুবলীগ সন্ত্রাসী সাইফুল (৪৮), রাশেদ (৩৫), নজরুল (৫০), জাহাঙ্গীর (৩৫) ও সিরাজুলের (৩৮) নাম উল্লেখ করে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর সন্ত্রাসীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহকারে প্রকাশ্য দিবালোকে কুয়াদা বাজারে আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা দাবি করে হামলা চালায়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ওই তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আসামিরা গভীর রাতে ব্যবসায়ীর কামালপুরের বাস ভবনে ফের চাঁদার দাবিতে হামলা চালায়। আসামিরা ব্যবাসায়ীর বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তার শয়ন কক্ষে ঢোকার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে তারা বাইরে ওই ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে চলে যায়। সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্রের গুলিতে ব্যবসায়ীর বাসভবনের বাড়ির জানালা দরজার কাঁচ ভেঙে যায়। মামলার আইনজীবী এ টি এম এনামুল হক জানান, আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।