মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি : ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রোববার ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর হন।
স্থানীয়রা জানায়, গত রোববার ভোর ৪টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের উল্লিখিত স্থানে ডাকাতদল রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে উল্টে যায়। পরে ডাকাতদলের সদস্যরা কাভার্ডভ্যানের চালকের কাছে রক্ষিত টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতাল ও পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় ডাকাতি মামলা হয়েছে। ডাকদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।