পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলার পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে রাধানগর জংশন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামে অবস্থিত নবনির্মিত পদ্মবিলা রেলওয়ে জংশন প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সচেতন রাধানগর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
আশরাফ আলী মানবন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে তবিবুর রহমান, সুমন হোসেন, হাফিজুর রহমান, আনিছুর রহমান, আব্দুল হালিম, জিল্লুর রহমান, মাহমুদুর রহমান, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।