দড়াটানায় সিদ্দিক বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানা মোড় এলাকার সিদ্দিক বেকারিকে বৃহস্পতিবার ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার কারণে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, দুপুরে সিদ্দিক বেকারিতে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বেকারিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।