ভারতে মহানবী(সা.) -কে কটূক্তির প্রতিবাদে শার্শায় বিক্ষোভ

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দু পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোরের শার্শার রুদ্রপুর গ্রামের ৭ টি মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার রুদ্রপুরের ৭ টি মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে জড়ো হন মুসল্লিরা। বক্তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান।