রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন যশোরের সৈয়দ আহসান কবীর

0

স্টাফ রিপোর্টার ।। রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পাচ্ছেন যশোরের সৈয়দ আহসান কবীর। ‘গল্প’ বিভাগে তিনি এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। তিনি ছাড়াও আরও আটজন কবি-সাহিত্যিক ও সংগঠক পাচ্ছেন সম্মাননা। বৃহস্পতিবার এই সম্মাননা ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক।

আরও যারা সম্মাননা পাচ্ছেন–কবিতায় আল হাফিজ ও এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম।