মনিরামপুরে নবাগত ডিসির মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।। যশোরের নবাগত  জেলা প্রশাসক আজাহারুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সুফল আমরা শুধু ভোগ করবো না, তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় অক্ষুন্ন রাখতে দেশের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকবো।

বৃহস্পতিবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা  বিএনপির আহবায়ক শহীদ ইশবাল হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুর রশিদ বিন ওয়াক্কাস, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল মাহমুদ প্রমুখ।