চৌগাছায় নির্বাচন পরবর্তী সহিংসতা না ঘটানোর আহ্বান

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় উপজেলা নির্বাচন পরবর্তী সন্ত্রাসী কর্মকান্ড যারা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা যারা বিঘিন্ত করবে তাদের কোন ছাড় নেই।
বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানায় গণমাধ্যকর্মীদের কাছে তার কঠোর অবস্থানের কথা জানান থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কঠোর পরিশ্রম ও আন্তরিকতায় ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মানুষ ভালো আছে। এই অবস্থায় নির্বাচন পরবর্তী জনগণের জানমালের নিরাপত্তা কেউ যদি বিঘিœত করতে চায় তাহলে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে।