মোরেলগঞ্জে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

0

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকির ধান, গম ও সরিষা কাটার যন্ত্র ও ৫ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে যন্ত্রগুলোর চাবি তুলে দেন।
কৃষিযন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ প্রমুখ।