শৈলকুপায় মোটর সাইকেলের ধাক্কায় সাইকেলআরোহী নিহত

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপার লাঙ্গলবাঁধ সড়কের হাজরা মিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামজা রহমান (৪৮) নামে সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার সন্দেহ গ্রামে। এ সময় মোটরসাইকেল চালক হাজরামিনা গ্রামের জামাল হোসেনের ছেলে মো. মাসুদ গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।