কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন আজিজুল ইসলাম এমপি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যান যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। এ সময়ে তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ডাক্তার নার্স ও কর্মচারীদের সাথে আলোচনা করেন। স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর শেষে প্রত্যেককে দায়িত্বশীল হয়ে সেবার মান উন্নয়নের তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।