কেশবপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ পুলিশের দায়ের করা মামলায় কেশবপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলাকে রোববার দুপুরবেলা গ্রেফতার করা হয়েছে।
কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, কেশবপুর থানার একটি ‘নাশকতা’ মামলায় তিনি আসামি। উল্লেখ্য আলাউদ্দিন আলা কেশবপুর সদর ইউনিয়নে চারবারের চেয়ারম্যান। তিনি কেশবপুর পোর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।