শ্যামনগরে খানপুর ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে খানপুর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ভুরুলিয়া ইউনিয়নের ৩নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্যে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মানবিক ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে বৃক্ষরোপণে কার্যক্রম শুরু করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু ও মারুফ হোসেন মিলন। এ সময় উপস্থিত ছিলেন ৩নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার বৈদ্য, খানপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, ডাক্তার মোবাশ্বের হোসেন মানিক, মুজিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।