ব্র্যাকের আয়োজনে অতিদরিদ্রদের মধ্যে গবাদীপশু বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুরে ব্র্যাকের আয়োজনে অতিদরিদ্রদের মধ্যে গবাদীপশু বিতরণ করা হয়েছে।
ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রীস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার। ২০ জন অতিদরিদ্রের মধ্যে গবাদীপশু ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করা হয়।
ব্র্যাক জেলার সদর উপজেলায় ৭৯৫ জন, চিতলমারী উপজেলায় ৩১৫ জন এবং রামপাল উপজেলায় ৩১৫ জন অতিদরিদ্রের মধ্যে গবাদীপশু ও ব্যবসায়িক মালামাল হস্তান্তর করবে। ব্র্যাকের দেয়া সম্পদ সদ্ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনে যতœশীল হওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জেডএম তমিজুল ইসলাম, এনালিস্ট বেলায়েত হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।