দামুড়হুদায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে তানভির হোসেন কাকন (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তানভির ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন শনিবার (২৪ জুন) দুপুরে তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত তানভির হোসেন কাকনকে গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, গত ২২ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার নাস্তিপুর গ্রামের বেলেরমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে তানভির হোসেন কাকন তার প্রতিবেশী ৬ বছর বয়সী শিশু  মোবাইল ফোনে গেম ও কার্টুন দেখানোর কথা বলে তার নিজ ঘরে ডেকে নেয়। ঘরে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনা কাউকে বললে, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে তার স্বজনদের জানালে, স্বজনরা তাকে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় শিশুর বাবা ওই দিনই দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় মামলা করেন। মামালার পর গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫ টায় ঝিনাইদহ জেলা সদরের বাস টার্মিনাল থেকে অভিযুক্ত কাকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে। তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।